১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা

প্রকাশ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন ৪ জন নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ নেতাদের সম্পৃক্ত করার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্থায়ী কমিটির নতুন ৪ সদস্য হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমানউল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

রুহুল কবির রিজভী এতদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন, এছাড়া তিনি সাবেক রাকসু ভিপি ছিলেন। মো. আমানউল্লাহ আমান এতদিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পদে ছিলেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে উঠে আসা এই নেতা ডাকসু ভিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও ছাত্রবিষয়ক সম্পাদকের পদে ছিলেন।

ডা. ফরহাদ হোসেন ডোনারও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাজীবীদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতা বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর প্রধান উপদেষ্টা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছে যে, নতুন অন্তর্ভুক্ত ৪ জন নেতা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দেবেন এবং দল ও জনগণের স্বার্থে নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবেন।

সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মনোনীত হওয়ায় তিনি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেন। এছাড়া সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যু এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার অসুস্থতা ও মাহবুবুর রহমানের নিষ্ক্রিয়তার কারণে স্থায়ী কমিটিতে শূন্যতা তৈরি হয়েছিল। এমতাবস্থায় এই ৪ জনকে নতুন করে যুক্ত করা হলো।

আমানউল্লাহ আমান এতদিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পদে ছিলেন। '৯০ স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে তার উত্থান। তিনি ডাকসু ভিপি পদে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এবং যুগ্ম মহাসচিব পদে ছিলেন।

শেয়ার করুন