বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় দোকান-শপিংমল বন্ধের নির্দেশ

প্রকাশ:

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। এই সিদ্ধান্তের মাধ্যমে জ্বালানি খরচ কমানোর উপর জোর দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এই নতুন সময়সীমা ঘোষণা করা হয়। নির্দেশনায় আরও বলা হয়েছে, সন্ধ্যা ৭টার মধ্যে দেশের সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। এছাড়াও, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিভিন্ন স্থানে ব্যবহৃত সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন