বান্দরবানে পর্যটনকেন্দ্র বন্ধের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়াল প্রশাসন

প্রকাশ:

টানা ভারী বর্ষণ এবং বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সময়সীমা বর্ধিত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

এর আগে গত ৮ জুলাই জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে পর্যটনকেন্দ্রগুলো ১০ জুলাই পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমান প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেই সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন