১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে রওনা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭ যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার উদ্দেশ্যে জাপান ছেড়েছে। এর আগে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লাইটটির উড্ডয়নের নির্ধারিত সময় ছিল। তবে উড্ডয়নের প্রায় ৪০ মিনিট পর ককপিটে স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত পাওয়ায় পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বাতিল করেন।

নিরাপত্তার স্বার্থে পাইলট কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে উড়োজাহাজটিকে রানওয়ে থেকে পার্কিং এলাকায় ফিরিয়ে নেন। ত্রুটি মেরামতের কাজের দীর্ঘসূত্রতার কারণে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বিমান থেকে নেমে বিমানবন্দরে অপেক্ষা করেন। সেই সঙ্গে ফ্লাইটের অন্যান্য যাত্রীদেরও বিমানবন্দরের লাউঞ্জে নিয়ে আসা হয়। ককপিট থেকে যাত্রীদের কাছে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বের জন্য দুঃখপ্রকাশও করেছিলেন পাইলট। ত্রুটি মেরামতে দীর্ঘ সময় লাগায় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে যান। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, নির্ধারিত যাত্রার সব আনুষ্ঠানিকতা শেষে উড়োজাহাজটি টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়েছিল। কিন্তু রানওয়ের দিকে যাওয়ার পথেই স্পয়লারের ত্রুটি ধরা পড়ে। এরপরই প্রকৌশলীরা দ্রুত কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উড়োজাহাজটি পুনরায় উড্ডয়নের জন্য প্রস্তুত করা হলে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদল ঢাকার পথ ধরেন। পরে উড়োজাহাজটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।

শেয়ার করুন