১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইজি ফ্যাশনে সেলসম্যান পদে নিয়োগ: ৬০০ কর্মীর কর্মসংস্থান

প্রকাশ:

পোশাক নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সারা দেশে তাদের বিভিন্ন শোরুমে চুক্তিভিত্তিক সেলসম্যান হিসেবে মোট ৬০০ জন পুরুষ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, পদ ৯৫। চাকরির ধরন ও মেয়াদের শর্ত চাকরিটি চুক্তিভিত্তিক।

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি

  • পদের নাম: সেলসম্যান (চুক্তিভিত্তিক)
  • মোট পদসংখ্যা: ৬০০টি
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
  • শারীরিক যোগ্যতা: প্রার্থীর উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে।
  • অন্যান্য শর্ত: পণ্য বিক্রয়ে দক্ষতা, ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে ধারণা এবং শোরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মানসিকতা থাকতে হবে।

দায়িত্ব ও কর্মকাল

নির্বাচিত প্রার্থীদের শোরুমের দৈনিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, নতুন গ্রাহক চিহ্নিতকরণ এবং পণ্যের সুশৃঙ্খল ডিসপ্লে নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে। শোরুমের ডিসপ্লে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করা এবং সব পণ্য গুছিয়ে রাখা।

শোরুমের খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত পুরো সময় দায়িত্ব পালনে আগ্রহী হতে হবে। চুক্তি অনুযায়ী, যোগদানের তারিখ থেকে ২০২৭ সালের ঈদুল ফিতরের ‘চাঁদ রাত’ পর্যন্ত এই নিয়োগের মেয়াদ থাকবে। নিয়োগপ্রাপ্ত কর্মীদের বাংলাদেশের যেকোনো স্থানে দায়িত্ব পালন করতে হতে পারে। পুলিশে কনস্টেবল নিয়োগে পরীক্ষার ধাপগুলো কী কী, দেখুন তারিখ, সময়সহ বিস্তারিত।

বেতন ও সুবিধাসমূহ

  • মাসিক বেতন: ১৪,০০০ টাকা।
  • ইনসেনটিভ: মাসিক বিক্রয় পারফরম্যান্সের ভিত্তিতে ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত সেলস ইনসেনটিভ পাওয়া যাবে।
  • আবাসন সুবিধা: ঢাকার বাইরের শাখায় কর্মরতদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবাসন সুবিধা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৬ নভেম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট লিঙ্কে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান।
  • *আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
শেয়ার করুন