বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের এক সরকারি সফরে তিনি দেশটিতে গিয়েছেন। রোববার (১৯ জুলাই) তিনি এই সফরের উদ্দেশ্যে রওনা হন।
সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং দেশটির প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
প্রত্যাশা করা হচ্ছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে।





