যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহু প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’ মুক্তির আগেই এর অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে নানা তথ্য সামনে এসেছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করা আলিয়া ভাট পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২৫ কোটি রুপি। ছবিতে তাকে রুদ্ধশ্বাস অ্যাকশন দৃশ্যে দেখা যাবে।
সিনেমার প্রধান খল চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। প্রতিবেদন অনুযায়ী, তার পারিশ্রমিক ৬ কোটি রুপি, যা আলিয়া ভাটের তুলনায় প্রায় চার গুণ কম। একই অংকের অর্থাৎ ৬ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন প্রবীণ অভিনেতা অনিল কাপুর, যিনি ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এছাড়া ছবির আরেক মুখ্য অভিনেত্রী শর্বরী পেয়েছেন ৩ কোটি রুপি, যা আলিয়া ভাটের পারিশ্রমিকের তুলনায় প্রায় আট গুণ কম। যদিও আলিয়ার পাশাপাশি শর্বরীকেও এই ছবিতে জোরদার অ্যাকশন করতে দেখা যাবে। তবে পারিশ্রমিকের এই তথ্য নিয়ে যশরাজ ফিল্মস বা সংশ্লিষ্ট কোনো শিল্পীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
শিব রাওয়াল পরিচালিত ‘আলফা’ যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক ছবি। এতে দুই গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাট ও শর্বরীকে। গুরুত্বপূর্ণ ভূমিকায় অনিল কাপুরের পাশাপাশি আর মাধবনকেও দেখা যাবে। এছাড়া বিশেষ উপস্থিতিতে মেজর কবির চরিত্রে হৃতিক রোশনের থাকার কথা শোনা যাচ্ছে।
প্রায় ১০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিটি যশরাজ স্পাই ইউনিভার্সের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে। ‘পাঠান’, ‘ওয়ার’ ও ‘টাইগার’ সিরিজের ধারাবাহিকতায় প্রথমবারের মতো দুই নারীকে কেন্দ্র করে বড় বাজেটের স্পাই-অ্যাকশন গল্প পর্দায় আনছে এই প্রযোজনা সংস্থাটি। ইতিমধ্যে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, মুক্তির প্রথম দিন ছবিটি ভালো সূচনা করতে পারে, তবে চূড়ান্ত বাণিজ্যিক সাফল্য নির্ভর করছে দর্শকদের প্রতিক্রিয়ার ওপর।
আরও খবর যে বিশেষ উপস্থিতিতে মেজর কবির চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে।.মাত্র ১ মিলিয়ন ডলার বাজেটে ৩০০ মিলিয়ন আয়.প্রকাশিত প্রতিবেদনগুলোয় আরও দাবি করা হয়েছে, প্রায় ১০০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘আলফা’ যশরাজের স্পাই ইউনিভার্সের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি।


