শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশ:

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল তাদের বাতিল হওয়া লাইসেন্স ফিরে পেয়েছে। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। তবে সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সই করা একটি স্মারক চিঠির মাধ্যমে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেয়া হয়েছে।

লাইসেন্স ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, যিনি আইনি বিষয়ে হাসপাতালটির প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ফ্যাক্ট: আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল লাইসেন্স ফিরে পেলো।’

লাইসেন্স ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে তিনটি শর্ত মানতে বলা হয়েছে। শর্তগুলো হলো: ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর নির্দেশনা নিয়মিত প্রতিপালন করতে হবে; লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে; এবং লাইসেন্সের শর্তাবলি পালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

১. ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে;

২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং

শেয়ার করুন