দুদকের নতুন চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি আসাদুজ্জামান

প্রকাশ:

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করে দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন এই কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের অপর দুই সদস্য হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নাম সুপারিশ করা হয়েছে।

বিচারপতি আসাদুজ্জামানের জন্ম ১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁর সাপাহার উপজেলায়। তার বাবা এম এ সামাদ ছিলেন একজন খ্যাতিমান আইনজীবী। শিক্ষাজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করার পর ১৯৮৩ সালের ৫ সেপ্টেম্বর তিনি ঢাকা জেলা বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

পেশাগত জীবনে তিনি ১৯৮৫ সালের ৫ সেপ্টেম্বর হাইকোর্টে এবং ২০০১ সালের ২৫ অক্টোবর আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে দায়িত্ব পালন করেন। বিচার বিভাগীয় কর্মজীবনে ২০০৩ সালের ২ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগ দেন এবং ২০০৫ সালের ২৭ আগস্ট একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ২০২৫ সালের ২৫ মার্চ তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে অবসরে যান।

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২২: ৩০আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ২৩: ১৩

শেয়ার করুন