পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন

প্রকাশ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া হুমায়ুন কবিরকে মধ্যরাতের দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়।

এর আগে থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শামা ওবায়েদ ইসলাম। মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান। নতুন এই নিয়োগের ফলে এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে একজন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন