দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল সাড়ে ১০টায় স্মৃতিসৌধে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগের দিন সংসদ কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।





