দ্বিতীয়বার এমপি হয়ে মন্ত্রিসভায় জায়গা পেলেন বান্দরবানের সাচিং প্রু জেরী

প্রকাশ:

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী। আজ ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। জানা গেছে, তাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। জেরীর এই অর্জনে বান্দরবানের সাতটি উপজেলা ও ৩৪টি ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সাচিং প্রু জেরীর রাজনৈতিক ক্যারিয়ারের দীর্ঘ সংগ্রামের পর এই মূল্যায়নে বান্দরবানে আনন্দের বন্যা বইছে। তার বাবা অংশৈ প্রু চৌধুরী তৎকালীন বান্দরবান বোমাং সার্কেলের চিফ ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের আমলে খাদ্য, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৯৯১ সালে বান্দরবানে আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈসিং প্রথমবার জয়ী হন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপির মাম্যাচিং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে সাচিং প্রু জেরী বিজয়ী হলেও ওই বছরের জুনের পুনর্নির্বাচনে বীর বাহাদুর পুনরায় জয়ী হন। এরপর ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সাচিং প্রু জেরী পরাজিত হয়েছিলেন। তবে জুলাই বিপ্লব-পরবর্তী ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে থেকেই পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব বান্দরবানের সংসদ সদস্যের হাতে ছিল, যা এবারও অব্যাহত রইল।

দীর্ঘ প্রতিক্ষার পর জেরী মূল্যায়িত হওয়ায় বান্দরবানে সর্বত্র আনন্দের বন্যা বইছে। জেলার ৭টি উপজেলা এবং ৩৪টি ইউনিয়নে বিএনপিসহ সর্বস্তরের মানুষের মধ্যে নতুন আশা জেগেছে।

নির্বাচন অফিস ও রাজনীতিবিদদের তথ্যমতে, ১৯৯১ সালে বান্দরবানে বীর বাহাদুর উশৈসিং আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো জয়ী হন। তবে ১৯৯১-৯৬ পর্যন্ত বিএনপির মাম্যাচিং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। এরপর ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বিজয়ী হলেও ওই বছরের জুনের পুনর্নির্বাচনে আওয়ামী লীগের

শেয়ার করুন