ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানিয়েছেন বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বঙ্গভবনে তার শেষ কর্মদিবস উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
বিদায়ী আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তিনি বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য যে, রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের পদত্যাগের পর গত ২৪ জুলাই হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণ করেছিলেন।





