দেশের তিনটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে কর্মরত উপসচিব সুমনী আক্তারকে নাটোর জেলার নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া গাইবান্ধার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মনিরুজ্জামান।
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে রংপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।





