ইসরাইলের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ঝুঁকি দেখছেন রুশ সামরিক কর্মকর্তা

প্রকাশ:

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও উসকে দিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটকে সরাসরি যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা করছে ইসরাইল। রাশিয়ার এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এমনটাই দাবি করেছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার আখমাত স্পেশাল ফোর্সের কমান্ডার এবং সেনাবাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক অধিদপ্তরের উপপ্রধান আপ্তি আলাউদিনভ এই মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে।

আলাউদিনভ বলেন, এটি স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত হবে। তার মতে, ইসরাইলের মূল কৌশল হলো সংঘাতকে যতটা সম্ভব বাড়িয়ে তোলা, যাতে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে এর মধ্যে টেনে আনা যায়। তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শেষ পর্যন্ত ইসরাইল নিজেদের শক্তির অতি মূল্যায়নের মাশুল দেবে এবং রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৪: ৩৭আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৪: ৪৩

শেয়ার করুন