হলফনামায় তথ্য গোপনের অভিযোগে এমপি হান্নান মাসউদের পদ বাতিল চেয়ে রিট

প্রকাশ:

হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। বুধবার নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি জমা দেন।

রিটকারীর আইনজীবীর তথ্যমতে, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিটটির শুনানি অনুষ্ঠিত হবে।

দায়ের করা রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা জারির আর্জি জানানো হয়েছে।

শেয়ার করুন