সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় যুবলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দুইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জের সিংগাইর থানা এলাকার পূর্ব ভাকুম গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার মো. সজীব (৩২)। এর আগে সোমবার রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার থানায় মামলাটি দায়ের করেন।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত দুইটার দিকে সাভারের আনন্দপুর এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার নুরুল ইসলাম সিংগাইর থানার একটি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সজীব সাভার যুবলীগের একজন কর্মী হিসেবে পরিচিত।





