ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৮৮ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।





