রাজধানীর কুড়িলে সিএনজি পাম্পে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ

প্রকাশ:

রাজধানীর কুড়িল চৌরাস্তা সংলগ্ন প্রগতি ফিলিং স্টেশন লিমিটেড নামের একটি সিএনজি পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার ভোররাতের দিকে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় হঠাৎ করেই গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

পুলিশের ভাষ্যমতে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে সিলিন্ডারটি ছিটকে গিয়ে পাশের ডিটিএক্স বিল্ডিংয়ে আঘাত করে। এতে ভবনটির বেশ কিছু কাচ ভেঙে চুরমার হয়ে যায়। একই সাথে সিএনজি পাম্পের দুটি গ্যাস চেম্বারে আগুন ছড়িয়ে পড়ে এবং প্রাইভেটকারটিও পুড়ে যায়।

তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ আরও জানিয়েছে যে, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

শেয়ার করুন