টানা ভারী বৃষ্টিতে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ

প্রকাশ:

টানা দুই দিনের টানা ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে বান্দরবানে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস সোমবার রাতে এই বিজ্ঞপ্তি জারি করেন। এতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক অব্যাহত ভারী বর্ষণের ফলে পার্বত্য জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই আবহাওয়াজনিত পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি এড়াতে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ ও দুর্গম ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক এবং ট্যুর অপারেটরদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সবাইকে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, প্রবল বর্ষণে থানচি ও আলীকদম উপজেলার নিম্নাঞ্চল পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। সোমবার থানচির তিন্দু এলাকায় পাহাড়ি ঢলের তোড়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আলীকদমে নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় ঘরবাড়ি ডুবে যাওয়ার পাশাপাশি ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক এক সতর্কবার্তায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে রোববার থেকে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।

আলীকদমে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কিছু ফসলহানি হয়েছে এবং ঘরবাড়ি ডুবে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।.আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক ভারী বৃষ্টিপাতসংক্রান্ত এক সতর্কবার্তায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে রোববার (৫ জুলাই) থেকে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত চট্টগ্রাম, রাজশ

শেয়ার করুন