নামাজে আল্লাহকে কাছে পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো পূর্ণ একনিষ্ঠতা ও একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করা। এই একাগ্রতা তৈরির অন্যতম প্রধান উপায় হলো নামাজের সময় দৃষ্টি সংযত রাখা। হাদিস ও ফিকহের নির্দেশনা অনুযায়ী, নামাজে এদিক-সেদিক তাকানো থেকে বিরত থাকতে হবে, কারণ এটি শয়তানের প্ররোচনা হিসেবে গণ্য হয়। আয়েশা (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেছি, নামাজে এদিক-সেদিক তাকানোর ব্যাপারে আপনি কী বলেন? জবাবে তিনি বলেছেন, এটি হলো শয়তানের ছোঁ মারা, যা দিয়ে শয়তান আল্লাহর বান্দাদের নামাজ থেকে অমনোযোগী ও উদাসীন করে ফেলে।’ (বোখারি : ৭১৮)। তবে কোনোভাবে কারও দৃষ্টি এদিক-সেদিক চলে গেলে নামাজ ভঙ্গ হবে না। (আদ দুররুল মুখতার, ১/৪৪৭)।
নামাজে চোখের দৃষ্টি রাখার সুন্নত নিয়ম সম্পর্কে বিভিন্ন বর্ণনায় বিস্তারিত নির্দেশনা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) নামাজে দাঁড়ানো ও রুকু অবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি রাখতেন এবং বসা অবস্থায় শাহাদাত আঙুলের দিকে দৃষ্টি নিবদ্ধ করতেন। আয়েশা (রা.) আরও বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ (সা.) যখন নামাজে দাঁড়াতেন, তখন মাথা নিচু করে জমিনের দিকে দৃষ্টি রাখতেন।
ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে, নামাজের বিভিন্ন অবস্থায় দৃষ্টির স্থান ভিন্ন হতে পারে। দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সিজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় কোলের দিকে এবং সিজদা অবস্থায় নাকের দিকে রাখা উত্তম। তবে কোনো কোনো ইমাম পুরো নামাজের সময় দৃষ্টি সিজদার জায়গায় রাখার অভিমত দিয়েছেন।
নামাজে চোখ বন্ধ করে রাখা মাকরুহ। আল্লামা ইবনে হুমাম (রহ.) বলেন, ‘চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। কেননা রাসুলুল্লাহ (সা.) চোখ বন্ধ করে নামাজ পড়তে নিষেধ করেছেন। সুন্নত হচ্ছে, সেজদার স্থানের দিকে তাকিয়ে নামাজ পড়া। নামাজে চোখ বন্ধ রাখলে এই সুন্নত ছুটে যায়।’ (বাদায়েউস সানায়ে, ১/২১৬)। তাই পূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ আদায়ের জন্য সুন্নত অনুযায়ী দৃষ্টি সিজদার জায়গায় বা নির্ধারিত স্থানে রাখা জরুরি।
নামাজে আল্লাহকে কাছে পাওয়ার সবচেয়ে কার্যকরী উপায় হলো, একনিষ্ঠ ও একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করা। একনিষ্ঠ ও একাগ্রতা তৈরি হয় দৃষ্টি সংযত রাখার মাধ্যমে। দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি রাখতে হবে, যেন পূর্ণ একাগ্রতা তৈরি হয়। দাঁড়ানো ও রুকু অবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি এবং বসা অবস্থায় শাহাদাত আঙুলের দিকে দৃষ্টি রাখা সুন্নত। এক বর্ণনায় এসেছে, ‘রাসুলুল্লাহ (সা.) নামাজে দাঁড়ানো এবং রুকু অবস্থায় সেজদার জায়গায় চোখের দৃষ্টি রাখতেন। আর বসা অবস্থায় শাহাদত আঙুলের দিকে দৃষ্টি রাখতেন।’ (নাসায়ি : ১১৬০, ১২৭৫)।
আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) যখন নামাজে দাঁড়াতেন, তখন মাথাটা নিচু করে ঝুঁকিয়ে রাখতেন এবং দৃষ্টি নিক্ষেপ করতেন জমিনের দিকে।’ (মুসতাদরাকে হাকেম : ১/৪৭৯)।





