মানসিক বিষণ্ণতা ও দুশ্চিন্তা থেকে মুক্তির আধ্যাত্মিক পথ

প্রকাশ:

বর্তমান সময়ে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব। মানুষের অস্তিত্বের গভীরে আঘাত করছে এমন বিষয়গুলোর মধ্যে মানসিক বিষণ্ণতা ও দুশ্চিন্তা অন্যতম। জীবনযাত্রার মান আগের চেয়ে অনেক উন্নত হলেও বিশ্বের একটি বড় অংশের মানুষ প্রতিনিয়ত লড়াই করছে একাকিত্ব, মানসিক চাপ ও তীব্র উদ্বেগের সঙ্গে।

পৃথিবীর বহু মানুষ একদিকে যখন যুদ্ধ, দুর্ভিক্ষ আর দারিদ্র্যের মুখোমুখি, তখন সব ধরনের নাগরিক সুবিধা ও প্রাচুর্যের মধ্যে বসবাসকারী মানুষগুলোও ভুগছে এক তীব্র মানসিক শূন্যতায়। প্রশ্ন জাগে, অগাধ ধন-সম্পদ থাকার পরও কেন এই হাহাকার ও একাকীত্ব? এর উত্তর লুকিয়ে আছে আমরা কী পেয়েছি তার মধ্যে নয়, বরং আমরা কী হারিয়েছি তার মধ্যে। আর সেই হারানো সম্পদটি হলো আমাদের আত্মিক বা আধ্যাত্মিক আশ্রয়।

ইসলামের মূল দর্শন হলো মহান সৃষ্টিকর্তার সাথে মানুষের গভীর ও অর্থপূর্ণ সম্পর্ক স্থাপন করা। এই আধ্যাত্মিক সংযোগের মাধ্যমেই মানুষের অশান্ত হৃদয় খুঁজে পায় সত্যিকারের আরোগ্য ও প্রশান্তি।

শেয়ার করুন