রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদের জন্য কার নাম প্রস্তাব করা হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারকদের মধ্যে বিস্তারিত আলোচনা চলছে। বৃহস্পতিবারের স্থায়ী কমিটির বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং এরপরই দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ১৩ আগস্টই শেষ দিন। তাই শেষ দিনেই প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমার সব প্রস্তুতি নিয়েছে বিএনপি।




