রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

প্রকাশ:

রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বিএনপি এখনো কাউকে চূড়ান্ত করেনি বলে জানিয়েছেন সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, বিএনপির দলীয় প্রার্থী আমরা এখনো ফাইনাল করিনি। প্রধানমন্ত্রী এ বিষয়ে ঘোষণা দেবেন। আমাদের দল থেকে তাকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে নুরুল ইসলাম মনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই করা এবং তা প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। এরপরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

তিনি আরও বলেন, সংসদের ভেতরেই ভোট অনুষ্ঠিত হবে এবং বুথও সংসদের ভেতরেই থাকবে। সংসদ সদস্যরা তাদের নম্বর অনুযায়ী সেখানে ভোট দেবেন। যদি দেখা যায় এক ঘণ্টার মধ্যে ভোট সম্পন্ন হয়ে গেছে, তবে আমরা এক ঘণ্টা পরেই ফলাফলের জন্য প্রস্তুতি নেব। তবে যদি একটি ভোটও বাকি থাকে, তবে আমরা বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করব।

শেয়ার করুন