ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

প্রকাশ:

ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার মানবজমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষামন্ত্রী জানান, ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আমলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রতিষ্ঠিত হয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন যে, এনটিআরসিএ-এর বর্তমান কার্যক্রম এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও উন্নত করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নিয়মিত পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। তবে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি পুনরায় স্পষ্ট করেন।

শেয়ার করুন