গুলশানে গোপন বৈঠকে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা আটক

প্রকাশ:

রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোরের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলার ওই রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ, সাবেক ছাত্রলীগ নেতা নান্নু মিয়া, ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আমিনুর রহমান পলাশ, কর্মী সজল আহমেদ এবং সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই রেস্তোরাঁয় অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বৈঠক শেষ করে তারা রাজধানীতে মিছিল করার পরিকল্পনা করেছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিরা ওই রেস্তোরাঁয় বসে আরও কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর চৌগাছা উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন নিয়ে আলোচনা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অভিযানে আটক ছয়জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গুলশান থানার ওসি।

শেয়ার করুন