পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রকাশ:

রবিবার (৯ আগস্ট) সকালে পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। এরপর বেলা ১২টার দিকে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি কার্লুস সরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, ল্যাম্ব হাসপাতালের সাবেক জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন, বাংলাদেশ কারিতাস দিনাজপুর অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা সীমা মুরর্মু এবং সোসাল অ্যাক্টিভিস্ট মৃনাল কান্তি।

আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীরা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আদিবাসীদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটিতে স্থানীয় ও জাতীয় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আদিবাসী শিল্পীরা তাদের নিজস্ব গান ও নৃত্য পরিবেশন করেন।

শেয়ার করুন