২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত

প্রকাশ:

লালমনিরহাটের তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুই নারী প্রাণ হারিয়েছেন। ভোরের দিকে প্রাতঃভ্রমণের সময় সিমেন্টবোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। নিহতরা হলেন স্থানীয় ফজিলা বেগম ও জহিলা বেগম। ফজরের নামাজ শেষে তারা হাঁটতে বের হয়েছিলেন।

স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন