খুলনার রূপসায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে রাজু মোড়ল (৪২) নামে এক ব্যক্তিকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। আটককৃত রাজু ওই এলাকার ইমান আলি মোড়লের ছেলে। পুলিশ জানায়, খুলনা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ ৯ অক্টোবর ভোর আনুমানিক ৫টার দিকে রূপসা থানা-পুলিশ ও খুলনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশ ও ডিবির যৌথ দল রামনগরে অভিযান চালিয়ে রাজুকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল এবং ৭.৬৫ এমএম ক্ষমতার দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের ভাষ্যমতে, বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই অস্ত্র জব্দ করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের অংশ হিসেবেই এই তৎপরতা চালানো হচ্ছে।





