লাইন রক্ষণাবেক্ষণ, নতুন বিদ্যুৎ লাইন সংযোজন ও নিরাপত্তাজনিত কাজের জন্য আজ শনিবার (১ আগস্ট) নাটোর ও গোপালগঞ্জের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৭ নম্বর ফিডারে ৩৩ কেভি লাইনের তার সংযোজন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এর ফলে টানা ১১ ঘণ্টা বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়ার আংশিক এলাকা, কলাকান্তনগর, কায়েমকোলা, নওপাড়া ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
অন্যদিকে, গোপালগঞ্জে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য ১১ কেভি টাউন ফিডারের আওতায় সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে শহরের ডিসি রোড, সাহাপাড়া, চৌরঙ্গী, বড় বাজার, থানাপাড়া, লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজসংলগ্ন এলাকা ও শিশুবন রোডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার ওপর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সময় নির্ভর করবে। তবে কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।





