২০২৬ সালের মধ্যে বন্ধ সরকারি কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ:

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে বন্ধ থাকা এসব কারখানা পুনরায় চালু করার পাশাপাশি বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া এসব কারখানায় দেশী ও বিদেশী বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী ২০২৬ সালের মধ্যেই এই পুরো প্রক্রিয়া শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

উক্ত বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠকটি অন

শেয়ার করুন