দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে লোকবল নিয়োগের উদ্দেশ্যে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নিয়োগ সংক্রান্ত তথ্যসমূহ
- প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
- পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (তবে এইচএসসি পর্যায়ে অবশ্যই বিজ্ঞান বিভাগ থাকতে হবে)
- অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগ দক্ষতা
- প্রার্থীর ধরন: নারী-উভয়ই আবেদন করতে পারবেন
- বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
- চাকরির ধরন: ফুলটাইম অফিসভিত্তিক
সাক্ষাৎকারের সময় ও স্থান
সরাসরি সাক্ষাৎকারের জন্য প্রার্থীদের নিজ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্রের মূল কপিসহ উপস্থিত হতে হবে। ৬ নভেম্বর নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
- ঢাকা: স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী সি/এ, ঢাকা-১২১২।
- বগুড়া: হরিগড়ি মোড়, তেলিপুকুর ছোট বেলাইল, হোল্ডিং ১৫৯৪, বগুড়া সদর।
- কুমিল্লা: ৩৬৩, শিশুমঙ্গল রোড, কান্দিরপাড়, কুমিল্লা।
- চট্টগ্রাম: হাউস ৩৫/সি, বায়েজিদ বোস্তামী রোড, নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া (টেক্সটাইল মোড়)।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
এছাড়াও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, সেলস ইনসেন্টিভ, উৎসব বোনাস, প্রফিট শেয়ার, পারফরম্যান্স বোনাস এবং বিদেশ ভ্রমণের সুযোগসহ নানা ধরণের কর্পোরেট সুবিধা প্রদান করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চোখ রাখতে পারেন।
- এক নজরে স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
- কর্মক্ষেত্র: অফিসে।





