২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিএস নন-ক্যাডারে ১৪৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বিপিএসসি’র

প্রকাশ:

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) নন-ক্যাডার পদে মোট ১৪৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ১৯টি ক্যাটাগরির মধ্যে ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের ৫ ধরনের পদে ১২ জন এবং ৯ম থেকে ১২তম গ্রেডের ১৪ ধরনের পদে ১৩৫ জন নিয়োগ পাবেন।

আগ্রহী প্রার্থীরা সরকারি কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অথবা টেলিটকের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদ, গ্রেড, বেতন ও পদসংখ্যা

  • সিস্টেম অ্যানালিস্ট (গ্রেড-৫)বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের জন্য ৩টি পদ (পদসংখ্যা বাড়তে পারে)। বেতন স্কেল: ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা। (স্থায়ী/অস্থায়ী)
  • রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (গ্রেড-৬)ভূমি মন্ত্রণালয়ের আইসিটি সেলে ১টি পদ (অস্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
  • সহকারী প্রধান স্থপতিস্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২টি পদ (স্থায়ী)।
  • প্রোগ্রামার১টি পদ (অস্থায়ী, পদসংখ্যা বাড়তে পারে)।
  • জুনিয়ার কনসালট্যান্ট (মেডিসিন)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ হাসপাতালসমূহে ৫টি পদ (অস্থায়ী)।
  • আইন কর্মকর্তা (গ্রেড-৯)স্বাস্থ্যসেবা বিভাগের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তর (অস্থায়ী)। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
  • বয়লার পরিদর্শকশিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় (স্থায়ী)।
  • সহকারী রেফ্রিজারেশন প্রকৌশলীতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন (অস্থায়ী)।
  • গবেষণা কর্মকর্তাপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় (স্থায়ী)।
  • সাব-রেজিস্ট্রারআইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে ৮৪টি পদ (স্থায়ী)।
  • প্রটোকল অফিসার (গ্রেড-১০)মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় (অস্থায়ী)। বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
  • উপসহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলীইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে ৭টি পদ (অস্থায়ী)।
  • সহকারী প্রটোকল অফিসাররাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগ (অস্থায়ী)।
  • ফটো টেকনিশিয়ানবস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরে ৩টি পদ (অস্থায়ী)।
  • সহকারী প্রশিক্ষক (গ্রেড-১১)স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অধীন নিপোর্টে ৯টি পদ (স্থায়ী/অস্থায়ী)। বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০ টাকা।
  • সিনিয়র ইনস্ট্রাক্টর (ক্রাফট)মহিলা বিষয়ক অধিদপ্তরে ২টি পদ (স্থায়ী, শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
  • সিনিয়র ইনস্ট্রাক্টর (হোম সায়েন্স)মহিলা বিষয়ক অধিদপ্তর (স্থায়ী)।
  • নার্স মিডওয়াইফ (গ্রেড-১২)১৯টি পদ (অস্থায়ী)। বেতন স্কেল: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।

আবেদনের বয়সসীমা

১ ও ৫ নম্বর পদের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে ৪০ বছর।

২, ৩ ও ৪ নম্বর পদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর এবং ৬ থেকে ১৯ নম্বর পদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

তবে ৯ নম্বর পদ অর্থাৎ গবেষণা কর্মকর্তা পদের ক্ষেত্রে সরকারি চাকরিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি

১ থেকে ১৪ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা, তবে অনগ্রসর ট্রাইব/উপজাতি প্রার্থীদের জন্য এই ফি ৫০ টাকা।

এছাড়া ১৫ থেকে ১৯ নম্বর পদগুলোর ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

  • পদের নাম: জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) (অস্থায়ী)।
  • আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেয়ার করুন