মালদ্বীপ সফরের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বিদ্যমান দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক ও বন্ধুত্বের বিষয়টি আলোচনায় উঠে আসে। উভয় পক্ষই পারস্পরিক সুবিধা ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া বহুপাক্ষিক সহযোগিতা, শিক্ষা খাতের সুযোগ এবং মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এই বৈঠকে।





