ভারতের ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ

প্রকাশ:

দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতের নয়াদিল্লিতে আয়োজিত আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এটি ব্রিকসের অষ্টাদশ শীর্ষ সম্মেলন। যদিও বাংলাদেশ ব্রিকসের সদস্য রাষ্ট্র নয়, তবুও আয়োজক দেশ হিসেবে ভারত বিভিন্ন দেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের জানান, আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

এ সময় ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক সেটাই প্রত্যাশা করে। তিনি আরও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে তাদের জনগণের অবস্থান পর্যালোচনা করে দ্রুত সমস্যা সমাধানের দিকে এগিয়ে যাবে বলে আমরা আশা করছি।

আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন হবে। ১১ সদস্য দেশের এই সম্মেলনে বাইরের বিভিন্ন দেশকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানাতে পারে আয়োজক দেশ।

আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শেয়ার করুন