দীর্ঘ ইউরোপ সফরের অংশ হিসেবে এবার স্পেনে পৌঁছালেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এর আগে তিনি মিশর, লন্ডন, প্যারিস ও নেদারল্যান্ডস ভ্রমণের ঝলক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। স্পেনের বিশ্বকাপ জয়ের পরপরই সেখান থেকে নিজের কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
প্রকাশিত ছবিগুলোতে ফারিণকে একদম স্বাভাবিক ও রূপটানহীন লুকে দেখা গেছে। প্রতিটি ছবিতেই তিনি একা ক্যামেরাবন্দি হয়েছেন। তবে তার এই ছবিগুলো কে তুলে দিয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। ভ্রমণপিপাসু হিসেবে পরিচিত ফারিণ ব্যস্ততার মাঝে প্রায়ই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছবি শেয়ার করেন, যা ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে।
অভিনয় ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, গত বছর শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে বাণিজ্যিক ধারায় অভিষেক হয় তার। এছাড়া চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।

