শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ: দুয়েকদিনের মধ্যেই জমা হবে অভিযোগপত্র

প্রকাশ:

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগপত্র আগামী দুয়েকদিনের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন যে, শাপলা চত্বরে ওই সমাবেশে মোট ৬১ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হওয়া সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মোজাফ্ফর হোসেনের বিষয়টি নিয়েও আলোচনা করেন। তিনি জানান, তাকে আগামী ২৩ তারিখ সকাল ১০টার মধ্যে আদালতে হাজির করার জন্য সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেলের বরাবর একটি প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। মোজাফ্ফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তার বিরুদ্ধে শ্যোন অ্যারেস্টের আবেদন করা হবে বলেও জানান আমিনুল ইসলাম।

শেয়ার করুন