৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে নানা প্রস্তাব

প্রকাশ:

তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও সংবিধান বিশেষজ্ঞ, আইনবিদ ও শিক্ষাবিদসহ প্রায় ৪৪ জন অংশ নেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কীভাবে কার্যকর করা যায়, তা নিয়ে সভায় বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে। এর মধ্যে একটি হলো উচ্চকক্ষ গঠন করা এবং এই উচ্চকক্ষ যদি সংসদের একই মেয়াদে বিলুপ্ত না হয়, তবে এর কাঠামোর মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া রাখা।

কমিটির সামনে প্রস্তাব করা হয়েছে, উচ্চকক্ষে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি করা হলে তাকেই স্পিকারের দায়িত্ব দেওয়া যেতে পারে। অথবা সরকার ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে স্পিকার নির্বাচন করা যেতে পারে। পরবর্তীতে এই স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব প্রদান এবং অন্যান্য প্রতিষ্ঠান প্রধানদের সরকার ও বিরোধী দলের সম্মতিতে উপদেষ্টা হিসেবে নিয়োগের একটি বিধান রাখা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। সভায় ড. শাহদিন মালিক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ড. সলিমুল্লাহ খানের মতো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে সিনিয়র আইনজীবী ড. শাহদিন মালিক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ড. সলিমুল্লাহ খানসহ প্রায় ৪৪ জন বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। তিনি বলেন, উচ্চকক্ষে যদি ভাইস প্রেসিডেন্ট পদ সৃজন করা হয়, তবে একজনের প্রস্তাব আছে যে ভাইস প্রেসিডেন্টকেই উচ্চকক্ষের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে দেয়া।

শেয়ার করুন