৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিক ২ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ পুনঃসংযোগের দাবিতে মিতালী মার্কেটের ব্যবসায়ীদের বিক্ষোভ।

প্রকাশ:

টেন নিউজ ডেস্ক

প্রায় একমাস যাবৎ
বিদ্যুৎ বিচ্ছিন্ন, টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ; সমাধান না হলে প্রয়োজনে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন।

২৪ শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রোজ শনিবার নাসিক সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকাস্থ মিতালী মার্কেটে বিদ্যুৎ পুনঃসংযোগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা।প্রায় একমাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা দ্রুত সমস্যার সমাধান দাবি করেন। এ সময় ‘পালায়ছেরে, পালায়ছে, ফারুক জামান, মালিক সমিতি পালায়ছে’ স্লোগান দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও কয়েক দিন পরপর মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে এখন একমাত্র গত হওয়ার পথে বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। তাঁদের অভিযোগ, ব্যবসায়ীদের কাছ থেকে বিদ্যুৎ বিল বাবদ আদায় করা টাকা নিয়ে মালিক সমিতির একটি অংশের লোকজন পালিয়ে গেছে।

উপস্থিত বক্তারা বলেন, ‘আমরা প্রতিদ্বন্দ্বিতা চাই না, আমরা সমাধান চাই। আমাদের বাঁচতে হলে ঐক্যবদ্ধ হয়ে বাঁচতে হবে। আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে বাঁচতে চাই না।’ তারা আরও বলেন, বিদ্যুৎ সমস্যার বিষয়ে এর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে। কিন্তু এখনো কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।

ব্যবসায়ীরা বর্তমান মালিক সমিতির দায়িত্বশীল ব্যক্তিদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে পরবর্তী সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।

বিক্ষোভে বক্তব্য দেন মিতালী মার্কেটের যুবদল নেতা আমির হোসেন বাদশা। তিনি বলেন, ‘মিতালী মার্কেটের ব্যবসায়ীরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। কিন্তু সেই টাকা নিয়ে মালিক সমিতির দালালরা উধাও হয়ে গেছেন বলে আমরা অভিযোগ করছি।’

তারা আরও বলেন, ‘মিতালী মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ছিনিমিনি খেলবেন না। আমরা এ বিষয়ে হুঁশিয়ারি দিতে চাই। বিএনপির নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সঙ্গে ছিনিমিনি খেলা চলবে না। আমাদের ব্যবসায়ীরা আন্দোলনে নামলে তখন তাঁদের থামানো কঠিন হবে।’

আমির হোসেন বাদশা বলেন, ‘আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিচয় দিতে চান, তাহলে ব্যবসায়ীদের পাশে থাকুন। কোনো অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের প্রশ্রয় দেবেন না।’ এ সময় তিনি মালিক সমিতির দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

বিক্ষোভে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, বিদ্যুৎ সংকটের কারণে তাঁদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলতে থাকলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় তাঁরা ক্ষুব্ধ। তাই দ্রুত বিদ্যুৎ পুনঃসংযোগ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ বিলের টাকা নিয়ে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান তাঁরা।
‎
‎বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা। এ ছাড়া উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক জাফর ইকবাল বকুল, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক রানা, ক্যাশিয়ার আবদুর রহিম সাজু এবং নুরুল ইসলাম সোহাগ, লিটন মোল্লা, রশিদ, জয়নাল ও জুয়েলসহ মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী সহ মিতালী মার্কেটের সকল দোকান মালিকরাও উপস্থিত ছিলেন।

তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার প্রতি আস্থা রেখে জনাব তারেক জিয়ার নীতিমালার আদর্শকে বুকে ধারণ করে আবেগপ্রবণ হয়ে এক আবেগঘন উপরোক্ত বক্তব্য পেশ করেন।তারা প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার সুদৃষ্টি পাবেন বলে আশা ব্যক্ত করেন।

শেয়ার করুন