মেঘনায় নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশ:

নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইয়াসিন সরকার দিপু নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার হাইরমারা ইউনিয়নের মনিপুরা নদীঘাট সংলগ্ন একটি ইটভাটার কাছ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। নিহত দিপু চান্দেরকান্দি ইউনিয়নের দাইরের পার গ্রামের হান্নান সরকারের ছেলে এবং আলহেরা আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিপু হাইরমারা ইউনিয়নের মনিপুরা গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওইদিন দুপুর ১২টার দিকে তিন বন্ধুর সঙ্গে তিনি নানা বাড়ির পাশের মেঘনা নদীর মনিপুরা ঘাটে গোসল করতে নামেন। অন্য বন্ধুরা গোসল শেষে উঠে আসতে পারলেও দিপু পানিতে তলিয়ে যান।

ঘটনার পর পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। ওইদিন নরসিংদী থেকে আসা ডুবুরি দল নদীতে দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাকে খুঁজে পায়নি। অবশেষে সোমবার ভোরে স্থানীয়রা মনিপুরা নদীঘাটের পাশে একটি ইটভাটার কাছে নদীর পানিতে মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুবিবর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার এই উপজেলায় চার মাদ্রাসাছাত্রী এবং শুক্রবার আরও দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটেছিল।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এই উপজেলায় ৪ জন মাদ্রাসাছাত্রী এবং শুক্রবার আরও দুই শিশু পানিতে ডুবে মারা যায়।

শেয়ার করুন