৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা ও বর্তমান বাস্তবতা যে এক নয়, তা স্পষ্টভাবে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে তাকে হাতকড়া পরা অবস্থায় বন্দী হিসেবেই আসতে হবে। তিনি উল্লেখ করেন, সাজাপ্রাপ্ত বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশে আসার সুযোগ কেবল বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই সম্ভব।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে ইচ্ছুক। এই প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই এ ধরনের খবর প্রচার করাতে পারেন, কিন্তু বাস্তবে আইনি প্রক্রিয়া ভিন্ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের দেশের বর্তমান পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফ করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বিষয়টিও কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়।

শেয়ার করুন