বার্ষিক রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আজ সোমবার দেশের নির্দিষ্ট কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গত রোববার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের পাশাপাশি ১১ কেভি ফিডারের (এক্সপ্রেস, ভিলেজ, বুড়িগঙ্গা ও হাউজিং) মেরামত এবং রাইট অব ওয়ে-সংক্রান্ত কাজ করা হবে। এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়া এলাকাগুলোর মধ্যে রয়েছে হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী। সাময়িক এই অসুবিধার জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।





