২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাক অধিদপ্তরে ১৬৯ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশ:

বাংলাদেশ ডাক বিভাগের অধীন বিভিন্ন কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ডাক বিভাগ।

প্রতিষ্ঠানটিতে মোট ৩৬টি ক্যাটাগরির পদে ১৬৯ জনকে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

এসব পদের জন্য ১১ থেকে ২০তম গ্রেডে যোগ্য নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী এসব পদে সর্বনিম্নে ২০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন মিলবে।

পদভিত্তিক বিবরণ ও বেতন স্কেল

  • জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট (গ্রেড-১১)পদসংখ্যা ৭টি। বেতন স্কেল ২৫,০০০-৬০,৫০০ টাকা।
  • ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস/ইন্সপেক্টর অব পিএলআই/ইন্সট্রাক্টর, পিটিসি (গ্রেড-১২)পদসংখ্যা ৩১টি। বেতন স্কেল ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।
  • উপজেলা পোস্টমাস্টার (গ্রেড-১৩)পদসংখ্যা ২২টি। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা।
  • সহকারী (ডাক অধিদপ্তর) (গ্রেড-১৪)পদসংখ্যা ২টি। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
  • সহকারী পরিদর্শক (গ্রেড-১৪)পদসংখ্যা ১টি। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
  • সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)পদসংখ্যা ১৭টি। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
  • উচ্চমান সহকারী (গ্রেড-১৫)পদসংখ্যা ৮টি। বেতন স্কেল ২২,৮০০-৫৫,২০০ টাকা।
  • ড্রাফটসম্যান (গ্রেড-১৬)পদসংখ্যা ৩টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
  • অফিস সহায়ক (গ্রেড-২০)পদসংখ্যা ৩৭টি। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা।
  • নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০)পদসংখ্যা ৫টি। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা।

এ ছাড়া টেকনিশিয়ান, মেকানিক, মনোটাইপ কাস্টার অপারেটর, মেশিনম্যান, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র প্রুফ রিডার, হালকা ড্রাইভার, কার্পেন্টার, মেশিনিস্ট, সহকারী মেশিনম্যান, সহকারী গ্রেনিং মেশিনম্যান, পোস্টাল অপারেটর, সহকারী প্লেট মেকার, কম্পোজিটর, সহকারী ফটো কম্পোজিটর, চেকার, কাউন্টার, ওয়্যারম্যান, আর্মড গার্ড, প্যাকার, ইনকম্যান, পরিচ্ছন্নতা কর্মী, সার্চ পিয়ন, কুলি ও পোর্টার পদে শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে।

বয়সসীমা ও যোগ্যতা

আবেদনকারীর বয়স ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন ফি ও প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ডাক বিভাগের অফিসিয়াল নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে ১ ও ২ নম্বর পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৬৮ টাকা। ৩ থেকে ২৩ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা এবং ২৪ থেকে ৩৬ নম্বর পদের ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা দেওয়া আবশ্যক।

আবেদনের সময়সূচি

গত ১০ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনপত্র ও ফি জমাদানের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

  • পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট)।
  • পদের নাম: মেশিনম্যান (অফসেট প্রিন্টিং/লেটার প্রিন্টিং)।
  • পদসংখ্যা: ৭ বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১১) ২৫,০০০-৬০,৫০০ টাকা; বেতন স্কেল: ও গ্রেড: (গ্রেড-১১) ২৫,০০০-৬০,৫০০ টাকা।
  • পদসংখ্যা: ৩১।
  • পদসংখ্যা: ১৭।
  • পদসংখ্যা: ৮।
  • বেতন স্কেল: ও গ্রেড (গ্রেড-১৮) ২১,০০০-৫০,৯০০ টাকা।
  • বেতন স্কেল: ও গ্রেড (গ্রেড-১৯) ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
  • পদের নাম: অফিস সহায়ক (পূর্বের পদবি এমএলএসএস)।
  • পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী (পূর্বের পদবি ক্লিনার)।
  • পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)।
  • পদসংখ্যা: ৩৭।
  • পদসংখ্যা: ৫।
শেয়ার করুন