২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ: আবেদন করুন অনলাইনে

প্রকাশ:

নদী গবেষণা ইনস্টিটিউটে তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। সফলভাবে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে। প্রতিটি ব্যাচে ছয়জন করে মোট ১২ জন শিক্ষার্থী এই ইন্টার্নশিপের জন্য নির্বাচিত হবেন। নির্বাচিত শিক্ষার্থীরা ইন্টার্নশিপ চলাকালীন প্রতি মাসে ১০ হাজার টাকা হারে ভাতা পাবেন।

ইন্টার্নশিপের সময়কাল ও যোগ্যতা

২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন—এই দুই মেয়াদে ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালিত হবে।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নদী গবেষণা ইনস্টিটিউটের কাজের সঙ্গে সম্পর্কিত বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে ডিগ্রি অর্জনের পরবর্তী দুই বছরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্ট বিষয়সমূহ

  • পুরকৌশল, যন্ত্রকৌশল, পানি সম্পদ ও রিভার ইঞ্জিনিয়ারিং
  • হাইড্রোলিকস, হাইড্রোলজি, পরিবেশ প্রকৌশল ও কৃষি প্রকৌশল
  • তড়িৎ কৌশল, পদার্থবিদ্যা, গণিত ও ফলিত গণিত
  • মৃত্তিকাবিজ্ঞান, রসায়ন, সমুদ্রবিজ্ঞান, ভূগোল ও ভূতত্ত্ব
  • পরিবেশবিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন

আবেদন প্রক্রিয়া

  • আবেদনের নিয়ম: নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
  • বিস্তারিত তথ্য: আবেদনের বিস্তারিত প্রক্রিয়া এবং ফরমের লিঙ্ক জানতে ভিজিট করুন এই ঠিকানায়: https://rri.gov.bd/pages/notices/internship-notice-ozlo16-6ae836895703c40cec858d4f
  • আবেদনের শেষ তারিখ।
শেয়ার করুন