২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশ:

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক গণভবন বা ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর সামনে মঙ্গলবার রাত ১১টার পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি রিকশায় করে এসে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বুধবার দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ১৪ অক্টোবর একই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। সে সময় একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়, যা পরবর্তীতে ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে। সেই ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা নামের ৪৫ বছর বয়সী এক সিএনজিচালক স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছিলেন। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিট অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।

শেয়ার করুন