১৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের পরিকল্পনা

প্রকাশ:

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া ৩০ অক্টোবর শেষ হয়েছে। অনলাইনে আবেদন শুরু হয় ১৩ অক্টোবর সকাল ১০টায়। আবেদন করার শেষ সময় ছিল ৩০ অক্টোবর বিকেল ৫টা।

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন রয়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিয়োগের পরিকল্পনা ও পদের হিসাব স্পষ্ট করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, বাহিনীতে নতুন করে ১০ হাজার কনস্টেবল যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পদ সৃষ্টির প্রস্তাব পাঠানো হয়েছে, যা বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। আবেদন শেষ হলেও কতসংখ্যক কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ঘুরছে। ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।

পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুন মুনিরা জানিয়েছেন, বর্তমানে পুলিশে ২ হাজার কনস্টেবল পদ খালি রয়েছে। চলমান নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শূন্য পদগুলো পূরণ করা হবে। একই সাথে নতুন প্রস্তাবিত ১০ হাজার পদ থেকে আরও ৪ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। ফলে সব মিলিয়ে বর্তমান প্রক্রিয়ায় মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথম ধাপের এই নিয়োগ সম্পন্ন হওয়ার পর বাকি ৬ হাজার পদ পরবর্তী ধাপে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করা হবে। আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ জনের চাকরি, অনলাইনে আবেদন শুরু ২ নভেম্বর।

এর আগে গত ৯ অক্টোবর কনস্টেবল নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। প্রার্থীদের প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ, সক্ষমতা পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। আবেদনের প্রতিটি পর্যায়ে মেধা ও শারীরিক যোগ্যতা যাচাই করা হবে। কোনো পর্যায়ে ভুল বা ভুয়া তথ্য দিলে প্রার্থিতা বাতিল বলে গণ্য করা হবে।

কনস্টেবল নিয়োগের পাশাপাশি পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদিত হয়। সরাসরি এসআই নিয়োগের সুবিধার্থে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। এর ফলে আগে ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতি ও ৫০ শতাংশ সরাসরি নিয়োগের পরিবর্তে এবার শতভাগ পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি: আইনি জট খুলেছে, পদোন্নতির অপেক্ষা কবে শেষ হবে।

সচিব কমিটির ওই সভায় কনস্টেবল ও এসআই মিলিয়ে মোট ১৪ হাজার জনবল নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগের জন্য একটি বিশেষ বিসিএস আয়োজনের চিন্তাভাবনা করছে পুলিশ। এর মাধ্যমে ৪০০ থেকে ৫০০ জন নতুন এএসপি নিয়োগ পেতে পারেন। নতুন নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও কঠোর গোয়েন্দা যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন