১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার লাকসামে লরির চাপায় মাদরাসা সভাপতির মৃত্যু

প্রকাশ:

কুমিল্লার লাকসামে লরির চাপায় ইয়াছিন আরাফাত নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মান্দ্রা দাখিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি ছিলেন। শুক্রবার সকালে নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের বাসিন্দা আবুল খায়েরের ছেলে ইয়াছিন মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল কুমিল্লা সদরে যাওয়ার পথে বাটিয়া ভিটা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। পেছন থেকে আসা একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে লরিটিকে ধাওয়া করেন। পরে লাকসামের চন্দনা এলাকা থেকে লরিটি আটক করা হয় এবং চালক ও হেলপারকে স্থানীয়রা ধরে ফেলেন।

শেয়ার করুন