জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালের দশম গ্রেডের ‘সিনিয়র স্টাফ নার্স’ এবং ‘ওটি নার্স’ পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কমিশনের ওয়েবসাইট ও পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। দুই পদে সব মিলিয়ে মোট ৯ হাজার ২৭৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। বিভিন্ন কর অঞ্চলে ২৩৪ পদে নিয়োগ, চলছে আবেদন।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে লিখিত পরীক্ষার জন্য ৮ হাজার ৫৩৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এই পদের এমসিকিউ পরীক্ষাটি গত ৩ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে, ‘ওটি নার্স’ পদের বাছাই পরীক্ষায় সফল হয়েছেন ৭৩৪ জন প্রার্থী। এই পদের পরীক্ষাটি গত ২৭ জুলাই অনুষ্ঠিত হয়েছিল। এই পদের এমসিকিউ পরীক্ষা গত ২৭ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হয়।
পিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত ফলাফলের মধ্যে কোনো ভুল বা ত্রুটি থাকলে তা সংশোধনের পূর্ণ অধিকার কমিশন সংরক্ষণ করে। এছাড়া কোনো প্রার্থীর ক্ষেত্রে বিজ্ঞপ্তির শর্তাবলী পূরণে ঘাটতি পাওয়া গেলে তাদের প্রার্থিতা সরাসরি বাতিল বলে গণ্য হবে। উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী লিখিত পরীক্ষার তারিখ, সময়সূচি এবং স্থান সম্পর্কে তথ্য পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নতুন পে স্কেলে, প্রজ্ঞাপন জারি।
পরীক্ষার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে স্ব স্ব পদের ফলাফল যাচাই করে নিতে পারবেন। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো যথাসময়ে সম্পন্ন করার লক্ষ্যে কর্ম কমিশন সকল দিকনির্দেশনা প্রদান করবে। প্রার্থীদের নিয়মিতভাবে ওয়েবসাইটের নোটিশ বোর্ড পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা।





