১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের স্বাস্থ্যসেবা বাড়াতে বিশেষ তাগিদ দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশ:

দেশের হাসপাতালগুলোতে নারীদের গাইনী ও জরায়ুজনিত রোগের চিকিৎসাসেবা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। একই সঙ্গে উপজেলা পর্যায়ের চিকিৎসাসেবার মান উন্নয়নের ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। নারীরা যেন জরায়ু ও গাইনীজনিত রোগ সম্পর্কে শুরু থেকেই সচেতন হতে পারেন, সেজন্য সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা সম্ভব হলে চিকিৎসার সুফল পাওয়া সহজ হবে বলে তিনি মত দেন।

চিকিৎসা খাতে কার্যকর অবদান রাখতে অভিজ্ঞ ও বিশিষ্ট চিকিৎসকদের গবেষণায় উৎসাহিত করার আহ্বান জানান ড. এম এ মুহিত। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ের গবেষণা কার্যক্রম সম্প্রসারণ করা গেলে দেশের চিকিৎসা ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে এবং রোগীরা উন্নত সেবা পাওয়ার সুযোগ পাবেন।

শেয়ার করুন