১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, বছরে প্রাণহানি ৪০০ পার

প্রকাশ:

দেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা এ মৌসুমে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল। নতুন এই ১১ জনকে নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা এখন ৪০০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এবার ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় সেই রেকর্ড ছাড়িয়ে গেল।

অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলোতে আরও ২ হাজার ৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।

পরিসংখ্যান বলছে, শুধু অক্টোবর মাসেই ডেঙ্গুতে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগী প্রাণ হারিয়েছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শেয়ার করুন